,

সাংবাদিকদের জন্য হুমকি হয়ে উঠছেন ট্রাম্প : সিএনএন প্রেসিডেন্ট

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরো বেশ কয়েকজন রাজনীতিবিদকে লক্ষ্য করে কথার তীর ছুঁড়লেন আন্তর্জাতিক সিএনএন নেটওয়ার্কের প্রেসিডেন্ট জেফ জুকার।
রাজনীতিবিদদের সৃষ্ট পরিবেশে সাংবাদিকরা ঝুঁকির মুখে আছেন বলেও মন্তব্য করেছেন জুকার। শুধু এবারই নয়, যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালেও ট্রাম্পকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি।
ট্রাম্পও এ বিষয়ে কিছু কম যায় না। নির্বাচন প্রচারণাকালে বিভিন্ন গণ মাধ্যমকে লক্ষ্য করে ‘ভুয়া খবর’, ‘ভয়ঙ্কর মানুষ’, ‘অধম’ বলে মন্তব্য করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে সকালের একটি বৈঠকে জুকার বলেন, ‘ট্রাম্প ও অন্যান্য অনেকে পরিবেশকে দূষিত করছে এবং এটি সংবাদকর্মীদের জন্য ক্ষতিকর।’
তিনি আরো বলেন, ‘আমরা গত ১৮ মাস ধরে বাস্তব ও অতিরিক্ত খারাপ বিষয়গুলো নিয়ে কাজ করছি।’
দেশের বর্তমান অবস্থাকে নির্দেশ করে তিনি বলেন, ‘এটি দেশের জন্যে অপকারী। সাংবাদিকদের কাজ করার সঠিক পরিবেশ নেই। এভাবে বিশ্ব দরবারে দেশের সম্মানচ্যুত হচ্ছে।’
ট্রাম্প ও দেশের বর্তমান অবস্থাকে একজন সংবাদকর্মীর দৃষ্টিকোন থেকে তুলে ধরেছেন জেফ জুকার। তবে তার এই কড়া বক্তব্যের এখনো কোন প্রতিক্রিয়া আসেনি হোয়াইট হাউজ থেকে। ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?