,

মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই আমেরিকাকে নজিরবিহীনভাবে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি জানান, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ভুল করে তাহলে মধ্যপ্রাচ্যে মোতায়েন সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে তেহরান।

এ ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায় তাহলে ওয়াশিংটনের জেনে রাখা উচিত মধ্যপ্রাচ্যে তাদের সবগুলো ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এসময় জেনারেল সাফাভি আরো জানান, নিজের সীমান্ত রক্ষার জন্য ২,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। এছাড়া, আমেরিকার সামরিক শক্তি দিন দিন কমে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রাক্তন এই সেনাপ্রধান বলেন, নিজেকে সুপারপাওয়ার দাবি করে আমেরিকা বিশ্বব্যাপী সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশটির সামরিক শক্তি দিন দিন কমে আসছে। এর উদাহরণ হিসেবে তিনি সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সামরিক হস্তক্ষেপ করেও সিরিয়া সংকট নিরসনে আমেরিকা ব্যর্থ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?