,

অকালে দাঁত পড়ার কারণ

news-image

অনলাইন ডেস্ক : দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন ক’জন? যখন তা একের পর এক বিনা নোটিসে পড়তে শুরু করে, তখনই মানুষের দাঁতের ডাক্তারের কথা মনে পড়ে। হোমিওপ্যাথি থেকে অ্যালোপ্যাথি, কোনো কিছুই বাদ যায় না তখন। কিন্তু এখন? এখনো তো দাঁতের যত্ন প্রয়োজন। তাহলেই তো শরীরের এই গুরুত্বপূর্ণ সম্পদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আর নিজের দাঁত কটি সুরক্ষিত রাখার জন্য কী করবেন?

দাঁত মাজবেন, খাবার খাওয়ার পর ভালো করে মুখ ধুবেন আর নিজের মনটি অবশ্যই ভালো রাখবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার মন ভালো থাকলে সুন্দর দাঁতগুলিও থাকবে অক্ষত। আর যদি মন ভালো না থাকে এবং আপনি নিয়মিত মানসিক অবসাদের সমস্যায় ভোগেন, তাহলে অকালেই প্রিয় দাঁতগুলি খোয়াতে হবে। সম্প্রতি এমনই দাবি করেছেন আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডা. ম্যাথু মেসিনা। তার দাবি, অতিরিক্ত মানসিক অবসাদ অকালে দাঁত পড়ে যাওয়ার অন্যতম কারণ।

অবশ্য এতে এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই৷ কেননা, রাতারাতি মনের অবস্থা দাঁতে প্রভাব ফেলে না। এটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া। ধীরে ধীরেই তা থাবা বসায় আপনার মুখগহ্বরের সবচেয়ে গুরত্বপূর্ণ অংশটিতে৷ তাহলে কী করবেন?

১. সময় থাকতেই দাঁতের যত্ন নেবেন।
২. খেয়াল রাখবেন যাতে দাঁতের গোড়াগুলিতে কালো দাগ পড়তে না শুরু করে।
৩.মাড়ি থেকে রক্তক্ষরণও অস্বাভাবিকতার লক্ষণ।
৪. দাঁত মাজতে গেলে কিংবা কোনো শক্ত খাবার খেতে গেলে যদি দাঁতে ব্যথা অনুভব করেন তাও বিপদের কারণ হতে পারে৷

এই সমস্ত লক্ষণ দেখা দিলেই অবিলম্বে ডাক্তারের কাছে যান। বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আর যতটা সম্ভব খুশি থাকুন। আর হাসতে থাকুন। কারণ সুস্থ শরীরের জন্য খোলা মনে হাসির কোনো বিকল্প নেই৷

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ