,

লন্ডনে অগ্নিকাণ্ডে শতাধিক নিহতের শঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি কর্মকর্তারা অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহতের তথ্য প্রকাশ করেছেন। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে লন্ডনের ওই টাওয়ারে আগুন ছড়িয়ে পড়ে। দুই শতাধিক ফায়ার সার্ভিস কর্মী টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উদ্ধারকর্মীরা বলছেন, গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন কাউকে জীবিত পাওয়া গেলে তা হবে ‘মিরাকল’। তারা শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে ১৮ জন নিহতের তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কমীরা বলছেন, মঙ্গলবার রাতে আগুন ছড়িয়ে পড়া গ্রেনফেল টাওয়ারে এখন কারো জীবিত থাকার সম্ভাবনা নেই। ভবনের ভেতরে এখনো অনেকে নিহত মানুষ রয়েছেন। ধসের ঝুঁকি থাকায় ২৪ তলা বিশিষ্ট ওই ভবনের ওপরের অ্যাপার্টমেন্টগুলোতে প্রবেশ করতে পারছেন না তারা।

লন্ডনের লেবার দলীয় এমপি ডেভিড ল্যামি বুধবার ওই অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘কর্পোরেট হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে ভবন নির্মাণ ও স্থানীয় কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। লেবার দলীয় এই এমপি শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন।

এক বন্ধুর নিখোঁজের বিষয়ে তিনি বলেন, আমরা আশা করছি সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে রয়েছে। অামি আশঙ্কা করছি, নিহতদের সংখ্যা শেষ পর্যন্ত শতাধিকে গিয়ে পৌঁছাবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন। ভয়াবহ এই বিপর্যয় তদন্তে পূর্ণাঙ্গ সরকারি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

লন্ড ফায়ার সার্ভিসের প্রধান ড্যানি কট্টন বলেন, ওপরের অ্যাপার্টমেন্টগুলোতে তল্লাশি চলছে। তবে সেখানে কারো জীবিত থাকার সম্ভাবনা নেই। এছাড়া ভবনের একদম ওপরের কক্ষগুলোতে এখনো প্রবেশ করা যায়নি।

অগ্নিকাণ্ডে আহত অন্তত ৭৮ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজন বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র : ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে