,

সুন্দর নখ পেতে কী করবেন

news-image

অনলাইন ডেস্ক : সুন্দর নখ এবং সুন্দর হাত সামগ্রিক সৌন্দর্য বাড়ায়। সৌন্দর্য যেহেতু উপস্থাপন সংক্রান্ত শিল্প; তাই চাইলে সুন্দর করা সম্ভব নখ। নখের যত্ন কিভাবে নেয়া যায় আসুন জেনে নেয়া যাক তার কিছু সহজ উপায়-

অলিভ অয়েল ও লেবুর রস

এক চা-চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নখের উপর মালিশ করে কিছুক্ষণ রেখে সারারাত পাতলা ‘ম্যানিকিউর গ্লাভস’ পরে ঘুমাতে পারেন। সকালেই পাওয়া যাবে সুন্দর নখ।

লবণ

দুই চা-চামচ লবণ ও দুই ফোঁটা লেবুর রস কুসুম গরম পানিতে মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট হাত ডুবিয়ে রাখলে হাত নরম ও কোমল হয়।

ডিমের কুসুম ও দুধ

নখের জন্য হাত সতেজ রাখা প্রয়োজন। তাই ডিমের কুসুম ও দুধের মিশ্রণ নখে সারারাত মেখে রাখলে নখের মসৃনভাব ও কোমলতা বাড়ে।

ভ্যাসলিন

পেট্রোলিয়াম জেলি নখের জন্য উপকারী। অন্য কিছু করতে না পারলেও সব মৌসুমে দিনে একবার নখে ভ্যাসলিন মেখে দেখুন যাদু।

ভেষজ পদ্ধতি

ক্যামোমাইল ও পেপারমিন্ট চা গরম পানিতে ভিজিয়ে নখে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা লাগিয়ে রাখতে হবে। তারপর মুছে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে দুই চা-চামচ আটা ভালোভাবে মিশিয়ে নখের উপর ঘণ্টাখানেক রেখে দিতে হবে।

নারিকেল তেল

এই তেল দিয়ে নখ মালিশ করলে কয়েক মিনিটেই পাওয়া যাবে মসৃণ ও শুভ্র নখ।

খাবার দাবার

সুন্দর ও স্বাস্থ্যবান নখের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ক্যালসিয়ামযুক্ত শীতকালীন খাবার রাখতে পারেন। পালংশাক, মিষ্টি আলু, গাজর, ডিম, মিষ্টিকুমড়া, ব্রকলি ইত্যাদি রাখলে ভালো। প্রতিদিন এক গ্লাস গাজরের রস খেলেও কাজে দেবে। সূত্র: আলট্রা বিউটি

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ