,

বিয়ে করার আগে মেয়েদের যা জানতে হবে

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে ব্যাপারটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে একটা সময় ছিল, যখন বিয়ের আগে ছেলে বা মেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারত না। তাই দেখা যেত, একে অপরকে জানার খুব একটা সুযোগ পেত না, আর পরিবারের বাকি সদস্যদের জানা তো দূরের কথা। তবে আজকাল এসব রীতি থেকে অনেকেই বের হয়ে এসেছেন। দুজন মানুষের এবং দুটো পরিবারের মধ্যে যোগাযোগ ও জানা-বোঝা দরকার। বর্তমানে দেখা যাচ্ছে, উভয় পক্ষের চিন্তাভাবনা মিলছে কি না তার ওপর বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিচ্ছেন বর ও কনে। তাই যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা উচিত, তা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। চলুন, দেখে নিই সেগুলো কী।

বাবা ও মা সম্পর্কে জেনে নিন
পরিবারের ছেলেরা অনেক সময় মায়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকেন, তবে সংসার শুরুর আগে সেই পরিবারে এই বিষয়গুলো আছে কি না তা ভালো করে দেখে নিন। মা ও বাবা উভয়ই কেমন, তাঁরা কি বেশি সন্তানের জীবনে বেশি হস্তক্ষেপ করছেন কি না, সে সম্পর্কে জেনে রাখা ভালো।

ভাই ও বোনের সম্পর্কে জানুন
বরের ভাই ও বোন থাকলে তাঁদের সম্পর্কেও ধারণা রাখা দরকার, কেননা একই পরিবারে থাকতে হলে তাঁদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

পরিবার কর্তৃত্বপরায়ণ কি না
পরিবারের একেকজন বেড়ে ওঠে একেকভাবে, বিয়ের পর নতুন একটা পরিবারে হঠাৎ করে খাপ খাওয়াতে সমস্যা হতেই পারে। তাই তাদের পরিবার কি বেশি কর্তৃত্ব খাটায় কি না, সে বিষয়ে জেনে নিন।

আত্মীয়স্বজন সম্পর্কেও ধারণা নিন
তাঁদের পরিবারে এমন আত্মীয়স্বজন থাকতে পারেন, যাঁরা হয়তো আপনাকে বিরক্ত করতে পারেন, নানা কথা শোনাতে পারেন। তবে সে ক্ষেত্রে সেসব আত্মীয়র কাছ থেকে দূরত্ব বজায় রাখা ভালো।

মূল্যবোধ
হবু বর কি মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে শুধু টাকার পেছনে ছোটে? পাত্র সৎ কি না, মূল্যবোধের চর্চা করে কি না একটু খোঁজ নেবেন।

বদলে যাবেন না
কারো সংসারে গিয়ে নিজেকে বিলীন করে দেবেন না। নিজের সত্তাকে বাঁচিয়ে রাখবেন। যদি মনে হয়, বিয়ের আগেই আপনাকে পরিবর্তন করার চেষ্টা চলছে, তাহলে সেখান থেকে সরে আসুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে