,

পোশাক শ্রমিক নিয়ে বাংলাদেশকে সতর্ক করল ইইউ পার্লামেন্ট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পোশাক শিল্পখাত ও শ্রমিকদের বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট।ইইউ পার্লামেন্ট জানিয়েছে, পোশাক শিল্পের শ্রমিকদের উন্নয়নের জন্য বাংলাদেশকে আরও কাজ করতে হবে। ইইউ পার্লামেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার বাংলাদেশ নিয়ে ইইউ পার্লামেন্টে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ইইউ পার্লামেন্ট সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি রেজুলেশন গ্রহণ করা হয়।

এতে বলা হয়, পোশাক শিল্পের শ্রমিকদের ওপর শোষণমূলক আচরণ বন্ধ করতে বাংলাদেশকে তার প্রচেষ্টা আরও একধাপ বাড়াতে হবে। বাংলাদেশে পোশাক শিল্পের বেশিরভাগই নারী।

এসব শ্রমিকরা বিপজ্জনক পরিস্থিতিতে তাদের নির্ধারিত শ্রম ঘণ্টার অতিরিক্ত কাজ করতে হয় নিম্ন মজুরিতে। সেইসঙ্গে তাদের জীবনে রয়েছে অনিশ্চয়তা।

এছাড়া ট্রেড ইউনিয়ননের নেতাদের নির্যাতিত হতে হয়। ২০১৩ সালে রানা প্লাজা কারখানা ধসের পর সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট গ্রহণ করা হয় এ ধরনের দুর্ঘটনা থেকে সুরক্ষার জন্য। এতে বাংলাদেশে কর্মপরিবেশের সহনীয় উন্নতি হয়েছে। তবে শ্রমিকদের অধিকারের বিষয়টি এখনো পিছিয়ে রয়েছে।

সভায় বাংলাদেশ সরকারকে দ্রুততম সময়ের মধ্যে ২০১৩ সালের শ্রম আইন সংশোধন করার পরামর্শ দিয়েছে ইইউ পার্লামেন্টের সদস্যরা।

তারা শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতার দাবি জানান, যেখানে শ্রমিকরা সম্মিলিতভাবে নিজেদের দাবি-দাওয়া পেশ করতে পারে। সেই সঙ্গে আরও কারখানা পরির্দশক নিয়োগ ও ২০১৮ সালে শেষ হতে যাওয়া অ্যাকর্ডের মেয়াদ বৃদ্ধিরও দাবি জানান ইইউ পার্লামেন্ট সদস্যরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে