,

গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনের গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বড়ে ১৭’তে দাড়িয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক।

বৃহস্পতিবার পুলিশের বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া ভবনের ভেতরে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যে কেসিংটনের উত্তরে গ্রিনফেল টাওয়ারে মঙ্গলবার রাতে আগুন লেগে আবাসিক এই ভবনটি পুরো পুড়ে যায়। জ্বলন্ত ভবনের মর্মান্তিক ও হৃদয়বিদারক দৃশ্য বিশ্ববাসী দেখেছে। শোকে মুষড়ে পড়েছে যুক্তরাজ্য। এ ধরনের অগ্নিকাণ্ড যুক্তরাজ্যে বিরল।

পুলিশ জানিয়েছে, তারা ধরে নিয়েছে ভবনের ভেতরে আর কেউ বেঁচে নেই। তবু তল্লাশির জন্য প্রশিক্ষিত কুকুর পাঠানো হবে। মৃত অবস্থায় কেউ থাকলে তাকে শনাক্ত করবে কুকুর। তবে অনেক লোক নিখোঁজ রয়েছে- যাদের পরিবারের সদস্যরা তাদের সন্ধানে কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ আহত ও মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া বিশ্বনেতারাও এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ৩০ জন হাসপাতালে ভর্তি আছেন, তাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। কেন এত দ্রুত আগুন পুরো ২৪ তলা ভবনে লেগে গেল, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

এর আগে, মঙ্গলবার গভীর রাতে পশ্চিম লন্ডনের টাওয়ার ব্লকের গ্রিনফেল টাওয়ারে আগুন লাগে। আগুন লাগা এই ভবনে ১২০টি আবাসিক ফ্লাট রয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?