,

যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিমান কিনছে কাতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলারের এফ-১৫ যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। কাতার নিউজ এজেন্সীর বরাত দিয়ে বার্তাসংস্থা আল-জাজিরা জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়াহ এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস ওয়াশিংটন ডিসিতে বুধবার (১৪ জুন) এ চুক্তি স্বাক্ষর করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ আল আতিয়াহ চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে জানান, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত এবং সহযোগিতামূলক প্রতিরক্ষা সম্পর্ক আরো এক ধাপ এগিয়ে গেছে। দুই দেশের যৌথ সামরিক প্রচেষ্টা উপসাগরীয় অঞ্চলে জঙ্গিবাদ দমন এবং শান্তি বজায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখবে। ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই কাতারের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলো। উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে নেতৃত্বে কয়েকটি দেশ কাতারের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছেদ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরব উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সংকট মোকাবেলার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?