,

লন্ডনে ‘গ্রীনফেল টাওয়ার’ অগ্নিকাণ্ডে নিহত ১২, অনেকেই নিখোঁজ

news-image
লন্ডনের পশ্চিমাঞ্চলের ‘গ্রীনফেল টাওয়ার’ নামের ২৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা ১২তে পৌঁছেছে। পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা শেষ হলে এ সংখ্যা আরো বাড়তে পারে। সত্তরজনের বেশি মানুষকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক।
আগুন লাগার আগে নর্থ কেনসিংটনের ঐ ভবনটিতে সংস্কার কাজ চলছিল। সেসময় ভবনের বাসিন্দাদের অনেকেই গুরুতর অগ্নিকাণ্ডের ঝুঁকির ব্যাপারে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন বলে জানা যাচ্ছে। এরপর গতকাল যখন আগুন ধরে যায় গ্রীনফেল টাওয়ারে, ভবনটির বাইরের দিকের আচ্ছাদনে ব্যবহৃত সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে বাসিন্দাদের মধ্যে যারা পালাতে পেরেছেন, তারা অভিযোগ করেছেন।
তবে, ঠিক কি কারণে এবং কিভাবে সেখানে আগুন লাগলো সে নিয়ে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে এখনো অনেকে আটকে রয়েছেন। বাঁচার জন্য কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েছেন নিচে। তবে, ভবনের অনেক বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।
স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্কে তথ্য চেয়ে পোষ্ট দিচ্ছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। এবং এ ঘটনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে, ভবনটিতে যখন আগুন লাগে সেখানে কয়েকশো মানুষ ছিলেন, যাদের বেশিরভাগ সেসময় ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে মোট ১২০টি ফ্ল্যাট রয়েছে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?