,

রাহুলকে ‘পাপ্পু’ বলায় কংগ্রেস থেকে বহিস্কৃত বিনয় প্রধান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাহুল গান্ধীকে নিয়ে উপহাস ও তিরস্কার করতে গত লোকসভা ভোটের আগে তাকে ‘পাপ্পু’ বলে ডাকা শুরু করে বিজেপির লোকেরা। এবার রাহুলের তারিফ করতে যেয়ে নিজের ভুলেই বেশ বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের মারাঠি কংগ্রেস নেতা বিবেক প্রধান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, উত্তরপ্রদেশে কংগ্রেসের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাহুলকে বারবার ‘পাপ্পু’ বলে সম্বোধন করে বসেন ওই জেলা কংগ্রেস সভাপতি। যদিও এ নামটি রাহুলের বিদ্রূপাত্মেই ব্যবহার করে আসছে বিজেপি। এর জবাবে কংগ্রেসও নরেন্দ্র মোদীকে বলত ‘ফেকু’।

কিন্তু কংগ্রেসেরই কোনো পদাধিকারী এমন সম্বোধন করবেন, সেটি ভাবেননি দলের নেতৃত্ব। ঘটনা সামনে আসতেই বিনয় প্রধানকে দল ও পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে দেয় কংগ্রেস। দলটির নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘যে শাস্তি দেওয়া হয়েছে, তা যথার্থ। শুধুমাত্র সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

উত্তরপ্রদেশ কংগ্রেস সূত্রের খবর, বিনয় প্রধান বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। তাই ইচ্ছে করেই এই কাজ করেছেন। কিন্তু বিনয় বলছেন, তার সামাজিক যোগাযোগমাধ্যমের কাজ সামলান যারা, এটি তাদের কাজ। রাহুলের সঙ্গে দেখা করে তিনি পুরো বিষয়টি বুঝিয়ে বলবেন।হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?