,

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত দেহ উদ্ধার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কেদাহ প্রদেশের সুংগাই পেতানির কামপুং লিবাই এলাকা থেকে তার মৃতদেহ ‍উদ্ধার করা হয়।

কেদাহ পুলিশের প্রধান কমিশনার দাতুক আসরি ইউসুফ জানিয়েছেন, হত্যার শিকার ওই শ্রমিকের নাম মফিয়ান উদ্দিন (৩৮)। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় ওই শ্রমিকের বাসার রান্নাঘরের লুকানো তিনটি প্লাস্টিকের প্যাকেট থেকে তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘ শনিবার ওই ব্যক্তির কোনো খোঁজ না পেয়ে তার প্রেমিকা পুলিশের কাছে অভিযোগ করে। পরে পুলিশের একটি দল ওই শ্রমিকের বাসায় যায়। এসময় নারী পুলিশের দলটির সঙ্গে ছিল। বাড়ির দরজা তালাবদ্ধ ছিল। ওই নারীর দেওয়া অতিরিক্ত চাবি দিয়ে পুলিশ তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে।’

তিনি জানান, তদন্তের জন্য দেহাংশ সুলতানাহ বাহিয়াহ হাসপাতালে পাঠানো হয়েছে।

কমিশনার আসরি জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই শ্রমিকের বৈধ কাগজপত্র ছিল। সে ওই বাড়িতে গত ফেব্রুয়ারি থেকে বাস করতো। পুলিশ ওই বাড়ির বাসিন্দা মো. জুলফিকার (৩৭) ও নূর (৫০) নামে দুই বাংলাদেশি শ্রমিককে খুঁজছে। জুলফিকার একটি হিমায়িত খাদ্যপণ্যের দোকানে সহকারী এবং নূর একটি কারখানায় কাজ করতো।

পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের বিশ্বাস তাদেরকে আটক করতে পারলে তদন্তে কিছুটা আলো দেখা যাবে।’

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?