,

বিমানে ৪০০০ গরু আসছে কাতারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের আরোপ করা অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সংকট না হয় সে জন্য বিমানে করে ৪ হাজার গরু নিয়ে যাবার পরিকল্পনা করেছেন এক কাতারি ব্যবসায়ী। খবর বিবিসির।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে গবাদিপশু নিয়ে যাবার এটাই হবে ইতিহাসের বৃহত্তম ঘটনা।

পরিবহন বিমানে করে চার হাজার গরু কাতারে নিয়ে যেতে ৬০টি ফ্লাইট দরকার হবে। এগুলো হবে ‘হোলস্টাইন’ জাতের দুধাল গরু। এই পরিকল্পনা করেছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিং-এর চেয়ারম্যান মৌতাজ আল-খায়াত।

তিনি ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে বলেন, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র থেকে এই গরু কেনা হয়েছে।

তার মূল পরিকল্পনা ছিল জাহাজে করে তাদের কাতারে আনা, কিন্তু অবরোধ সংকটের কারণে তিনি এখন বিমান ব্যবহারের পরিকল্পনা করেছেন।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাত ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন দেবার’ অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ ছ্ন্নি করে। এই দেশগুলো থেকেই কাতারে দুগ্ধজাত ও তাজা খাবার, নির্মাণসামগ্রী ইত্যাদি আসতো।

এর ফলে কাতারের সুপারমার্কেটগুলোতে খাদ্যের সংকট দেখা দেবার পর তুরস্ক, ইরান এবং মরোক্কোর মতো দেশগুলো খাদ্য সাহায্য পাঠাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?