,

ভারতে মন্ত্রীর গায়ে চুড়ি নিক্ষেপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে লক্ষ্য করে চুড়ি ছুড়লেন এক ব্যক্তি। যদিও সেই চুড়ি স্মৃতির গায়ে লাগেনি। তবে ঘটনার পর ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তির নাম কেতন কাসবালা। তিনি গুজরাটের আমরোলি জেলার মোটা ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে।

এই ঘটনায় আমরোলির পুলিশ সুপার জগদীশ পটেল জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যে নাগাদ গুজরাটের আমরোলি জেলায় কেন্দ্রের মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তী উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি ইরানির বক্তব্য চলার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে চুড়ি ছুড়ে মারেন ওই ব্যক্তি। সেই সঙ্গে ‘বন্দেমাতরম’ স্লোগানও দেন তিনি। কিন্ত মঞ্চ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে চুড়ি ছুড়ে মারায় সেই চুড়ি মঞ্চ পর্যন্ত পৌছায়নি।

তবে এই ঘটনায় কংগ্রেসের হাত রয়েছে বলে বিজেপি আভিযোগ করেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তবে কংগ্রেস দাবি করেছে, ওই ব্যক্তি কৃষকদের ঋণ মওকুফের দাবি করেছিলেন।

তবে চুড়ি ছোড়ার ঘটনায় মোটেই বিব্রত না হয়ে স্মৃতি ইরানি অভিযুক্ত ব্যক্তি কেতন কাসবালা যাতে গোটা অনুষ্ঠানে অংশ নিতে পারেন তার জন্য পুলিশের কাছে সঙ্গে সঙ্গে আর্জি জানান। এমনকি স্মৃতি ইরানি অভিযুক্ত কাসবালাকে চুড়ি ছোড়ায় বাধা না দেওয়ার জন্যও পুলিশের কাছে আর্জি জানান। স্মৃতি ইরানি বলেন, তিনি কাসবালার ছোড়া চুড়িগুলি ওই ব্যক্তির স্ত্রীর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দিতে চান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?