,

ইফতারে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুলে স্থানন্তরিত বাসিন্দাদের শরণার্থী শিবিরে খাদ্যে বিষক্রিয়ায় এক শিশু নিহত ও শতাধিক নাগরিক আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্তা বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে।

সারাদিন রোজা রাখার পর ইফতার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হন ওই বাসিন্দারা। বিষক্রিয়ায় আক্রান্তরা বারবার বমি করছেন এবং তাদের মাঝে পানিশূন্যতা দেখা গেছে বলে খবর দিয়েছে বিবিসি।

ইসলামিক স্টেট’র (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তাজনিত কারণে ইরাকি সেনাবাহিনী এসকল বেসামরিক নাগরিকদের মসুল ও ইরবিলের মধ্যে হাসানশাম ইউ২ নামে এই ক্যাম্পে স্থানান্তরিত করে। এই শহরের পশ্চিমাংশে আইএস যোদ্ধাদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইরাকি নিরাপত্তাবাহিনী।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, বিষক্রিয়ায় ৮০০ জনের মত আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে যাদের মধ্যে ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?