,

তুরস্ক ও গ্রিক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের পশ্চিম উপকূল ও গ্রিসের লেসবস দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার অনুভূত হওয়া এ ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩।

ইউএসজিএস আরো জানিয়েছে, লেসবস দ্বীপের দক্ষিণ উপকূলীয় গ্রাম প্লোমারি থেকে ১১ কিলোমিটার দক্ষিণে এজিয়ান সাগরে এ ভূমিকম্পের কেন্দ্র।

প্লোমারির মেয়র ম্যানোলিস আর্মেনাকাস বলেছেন, আমাদের কিছু নতুন ও পুরোনো ভবনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারাভিযান চলছে।

তুরস্কের ইজমির প্রদেশের কারাবুরান জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ছাড়া গ্রিসের রাজধানী এথেন্সেও অনুভূত হয়েছে ভূকম্প। তবে এসব এলাকায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রিস ও তুরস্ক ভূগঠনের ফল্ট লাইনে অবস্থিত হওয়ায় প্রায়ই দেশ দুটিতে ভূমিকম্প হয়। সম্প্রতি তুরস্কের এজিয়ান সাগর উপকূলে ৫ দশমিক ৫ মাত্রার উপরে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?