,

ফের ধাক্কা খেলো ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আবারো আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে। এই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়া পূর্ববর্তী একটি রায় বহাল রেখেছে দেশটির একটি আপিল আদালত।

রায়ে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ মার্কিন অভিবাসন আইন লঙ্ঘন করে। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের ওপর সূক্ষ্ম যাচাই বাছাইয়ের ক্ষমতা বহাল রাখা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার একশো দিনের মধ্যে তিনি কি কি করবেন।তার একটি ছিল অভিবাসনের ওপরে কঠোর অবস্থান।

জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশ সই করেন তার একটি হলো ছটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা।

ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেয়ার সাথে সাথেই যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।দেশটিতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদও হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ইতিমধ্যেই বেশ কবার রুখে দিয়েছেন মার্কিন বেশ কজন বিচারক।এখন নতুন করে আরো একবার ট্রাম্পের আইনি পরাজয় হলো। এ দফায় হেরে গেলেও এই আইনি লড়াই অবশ্য এখনি শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে