,

স্বপ্নের মধ্যে কেঁদে উঠলে কী হয়?

news-image

লাইফস্টাইল ডেস্ক : আমরা ঘুমের মধ্যে কত কিছুই তো দেখি। কখনো কাঁদা আবার কখনও হাঁসা। আবার অনেকে স্বপ্নে নিজেকে মরতেও দেখেন। স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে কী সেটা নিয়ে আজ জানবো।

স্বপ্নে নিজেদের কাঁদতে দেখলে আমরা প্রায়ই হুড়মুড়িয়ে উঠে বসি। রীতিমত ভয় পেয়ে ভাবতে শুরু করে দিই যে, খুব শীঘ্রই হয়তো জীবনে কিছু খারাপ হতে চলেছে। কিন্তু সত্যি কি তাই?

নিউ ইয়র্কের মনোবিদ মাইকেল লেনক্স জানিয়েছেন, স্বপ্নে নিজেকে কাঁদতে দেখা মোটেই খারাপ নয়। তাঁর মতে, মানুষের চোখ দেখেই তাঁর ভিতরের আত্মা সম্পর্কে আন্দাজ করা যায়।

তাই তিনি চোখকে ‘আত্মার জানলা’ বলে মনে করেন। ঘুমনোর সময়ে মানুষের অবচেতন মন বেরিয়ে পড়ে। ফলে ঘুমের মধ্যে কাঁদা মানে আত্মার শোধন হওয়া।

জল হল আবেগের প্রতীক। সেই আবেগই চোখের জলের মাধ্যমে বেরিয়ে আসে। ঘুমের মধ্যে কাঁদার অর্থ, অবচেতন মনের গভীরে থাকা আবেগ বেরিয়ে পড়া।

আর এই চোখের জলের মাধ্যমেই নিজের মধ্যে থাকা নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাওয়া যায়। লেনক্স জানিয়েছেন, যাঁরা বহুদিন ধরেই কোনও না কোনও সমস্যায় ভুগছিলেন, তারা স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার পরে অনেকটাই সেইসব মানসিক সমস্যা থেকে মুক্ত বলে মনে করেন।

আরও সহজ ভাবে বলতে গেলে, কোনও কিছু থেকে মানুষ দুঃখ পাওয়ার পরে স্বপ্নে কাঁদার মাধ্যমে সেই দুঃখ অনেকটাই দূর হয়ে যায়। তাই এবার থেকে স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে ভয় পাবেন না। বরং জানবেন। বহুদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ