,

বরখাস্ত হবার কারণ জানালেন সাবেক মার্কিন আইনজীবী

news-image

অনলাইন ডেস্ক : নিউইয়র্কের সাবেক রাষ্ট্রীয় আইনজীবী প্রিত ভারারা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি অস্বাভাবিক ফোন কল পাওয়ার পর তাকে বরখাস্ত হতে হয়েছে। ভারারা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেন, দেশটিতে নির্বাহী বিভাগ থেকে অপরাধ তদন্ত বিভাগের যে স্বাধীনতা রয়েছে তার সীমা লংঘন করছিলো ফোন কলগুলো। তিনি জানান, তৃতীয় ফোন কল প্রত্যাখ্যান করার পরই তাকে বরখাস্ত করা হয়। হোয়াইট হাউজ ভারারার মন্তব্যে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ওবামা শাসনামলে নিয়োগপ্রাপ্ত ভারারা ম্যানহাটানের শীর্ষ রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালের শেষের দিকে তাদের দুজনের সাক্ষাত হবার পর থেকে ট্রাম্প ‘অন্যরকম সম্পর্ক’ স্থাপনের চেষ্টা করছিলেন বলে জানান। তবে ভারার বলেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই বিষয়টিকে অনুচিত বলে মনে করেন। ভারারা বলেন, “সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত সাড়ে সাত বছরে আমাকে একবারও ফোন করেননি। কোনো প্রেসিডেন্টের কাছ থেকে কোনো ফোন কল আশাও করা যাবে না কারণ বিচার ব্যবস্থারকে কোনো ঘনিষ্ঠ যোগাযোগ বা সম্পর্ক এড়িয়ে চলতে হবে। এটাই নিয়ম।” মার্কিন সিনেটে সাবেক এফবিআই প্রধান জেমস কোমি সাক্ষ্য প্রদানের পরপরই ভারার সাক্ষাতকার প্রচারিত হলো। কোমিকে গত মাসে বরখাস্ত করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে অভিষেক গ্রহণের পর এক নৈশভোজে ট্রাম্প কোমির কাছে আনুগত্য দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট এ সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন কোমি ভারারার বন্ধু এবং সাবেক সহকর্মী। ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস করাকে খুবই কাপুরোষচিত কাজ বলে অভিহিত করেন ট্রাম্প। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?