,

কঙ্গোতে কারাগারে হামলা, নিহত ১১ ও পলাতক ৯০০

news-image

অনলাইন ডেস্ক : কঙ্গোর পূর্বাঞ্চলে একটি কারাগারে অজ্ঞাতনামা আক্রমণকারীদের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে এবং ৯০০ কয়েদি পালিয়েছে। দেশটির উত্তর কিভূ প্রদেশের গভর্নর জুলিয়েন পালুকু রোববার (১১ জুন) গণমাধ্যমে জানিয়েছেন, বেনি এলাকার কাংওয়াই কারাগারে দুপুরের দিকে হামলা চালায়। তবে এ হামলা কারা চালিয়েছে তা জানা যায়নি। তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনী এবং আক্রমণকারীদের মধ্যে গুলি বিনিময়ের সময় ১১ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ৮ জনই নিরাপত্তা কর্মী। এছাড়া কারাগারের ৯০০ কয়েদি পলাতক রয়েছে। এ ঘটনার পর থেকে বেনি এবং এর প্রতিবেশী বুতেমবো এলাকায় কারফিউ জারি করা হয়। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?