,

মোবাইল ফোনের ব্যবহারে মেরুদণ্ডের ক্ষতি !

news-image

অনলাইন ডেস্ক : মোবাইল ফোন এখন আমাদের প্রতিদিনের সঙ্গী। বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্রাউজিং সহ বিভিন্ন কারণে দিনের অনেকটা সময় কেটে যায় মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে। এক নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ক্রমাগত ওই সব ডিভাইসের স্ক্রিনের দিকে মাথা ঝুঁকে তাকিয়ে থাকা মেরুদণ্ডের জন্য ক্ষতিকর।

আমেরিকার নিউইয়র্কের স্পাইন সার্জারি ও রিহ্যাবিলিটেশন মেডিসিনের মেরুদণ্ড অস্ত্রোপচার বিভাগের প্রধান ডক্টর কেনেথ হংসরাজের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মাথার নাড়াচড়ায় মেরুদণ্ডের ওপর কি প্রভাব পড়ে-তার মূল্যায়নে তার এই গবষেণা।

গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ মানুষই মোবাইল ফোনে বার্তা আদান-প্রদানের সময় একটু ঝুঁকে পড়ে। মাথা ঝুঁকে পড়লে মেরুদণ্ডের ওপর চাপ বেড়ে যায়। মাথা ১৫ ডিগ্রি কোণে ঝুঁকে পড়ে, ৪৫ ডিগ্রি কোন হলে চাপ দাঁড়ায় ৪৯ পাউন্ড আর ৬০ ডিগ্রি কোন হলে সেটা বেড়ে দাঁড়ায় ৬০ পাউন্ডে।

ডক্টর হংসরাজ জানান, আপনার চারপাশটা লক্ষ্য করে দেখুন, সবাই প্রায় মাথা নুইয়ে চলছে। এই মহামারী অব্যাহত থাকলে খুব শিগগিরই বহু মানুষকে মেরুদণ্ডের চিকিৎসা করাতে হবে। মোবাইল ডিভাইস ব্যবহারে সময় মাথা ঝোঁকানোর প্রবণতার সমাধান সম্ভবত নেই। তাই তিনি বলেছেন, মানুষের উচিত বার্তা পড়ার করার সময়ে মাথা না ঝুঁকিয়ে, যতটা সম্ভব চোখ সোজা রেখে মোবাইল ব্যবহার করা। মাথার অবস্থানটা এমন হওয়া উচিত যেন দুই কাঁধ ও দুই কান সমান্তরালে থাকে। সূত্র : ওয়াশিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ