,

ফিলিস্থিনি শিশুকে স্তন্যদান ইসরায়েলি নার্সের!

news-image

অনলাইন ডেস্ক : হিংসা, হানাহানিতে ভরপুর এ পৃথিবী। প্রেম, ভ্রাতৃত্বের বড়ই অভাব। মানুষের সঙ্গে মানুষের, দেশের সঙ্গে দেশের হিংসা, বিবাদে যেখানে বারবারই আক্রান্ত হতে হয় মানবতাকে। কিন্তু, কিছু ঘটনা আজও ঘটে, যা নতুন করে আশার সঞ্চার করে, বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক ফিলিস্থিনি শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এক ইসরায়েলি নার্স। ওই নার্সের নাম ওলা ওস্তরস্কি জাক।

প্যালেস্তাইন ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে বিবাদ বহু পুরনো। আর সেই বিবাদ পড়শি এই দুই দেশের মানুষের মধ্যে যেন এক অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছে। যে সীমারেখার কাছে হার মেনে যায় স্নেহ, ভালবাসার মতো মানুষের সহজাত প্রবৃত্তিগুলিও। তাই কোনও ফিলিস্তিনীয় কোনও ইজরায়েলিকে সাহায্য করছেন, সারা বিশ্বেই এ ছবি বিরল। উল্টোটা সচরাচর ঘটে থাকে। তাই ইসরায়েলি ওই মহিলার মাতৃত্বসুলভ আচরণ হৃদয় জিতে নিয়েছে বহু মানুষের।

জানা গেছে, সম্প্রতি ইসরায়েলে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন এক প্যালেস্তাইন দম্পতি ও তাঁদের শিশুসন্তান। দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ও তাঁর নয় মাসের শিশুকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শারীরিক কারণে ওই মহিলা, নিজের সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না।

এই পরিস্থিতিতে প্রথমে প্রায় সাত ঘণ্টা শিশুটিকে বোতল থেকে দুধ খাওয়ানোর চেষ্টা করেন হাসপাতালে এক ইসরায়েলি নার্স। কিন্তু, শিশুটি দুধ খেতে চাইছিল না। শেষপর্যন্ত ওই নার্স নিজেই শিশুটি বুকের দুধ খাওয়ান। জানা গেছে, নিজের শিফট চলাকালীন মোট পাঁচবার শিশুটিকে বুকের দুধ খাইয়েছেন তিনি।

এক ইসরায়েলি নার্স যে শিশুকে বুকের দুধ খাওয়াতে রাজি হবেন, সেটা কল্পনাই করতে পারেননি ওই শিশুটির পরিবার। তাই প্রথমে শিশুটি দেখাশোনার জন্য একজন আয়ার বন্দোবস্ত করে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু মনুষ্যত্ব এখনও বিলুপ্ত হয়নি, এ ঘটনা যেন তারই জীবন্ত প্রমাণ।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?