,

মক্কায় পবিত্র মসজিদে কাতারিদের ঢুকতে বাধা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মক্কায় পবিত্র মসজিদ আল-হারামে কাতারের নাগরিকদের ঢুকতে বাধা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।এর মধ্য দিয়ে কাতারের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর কূটনৈতিক সংকট আরো প্রকট হলো।এদিকে, বিশ্বের মুসলিমদের জন্য মহিমান্বিত ও পবিত্র মসজিদ আল-হারামে কাতারিদের ঢুকতে না দেওয়ায় এর কঠোর নিন্দা জানিয়েছে কাতারের জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি)।

দোহাভিত্তিক আল-শার্ক সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা অনলাইন।আল-শার্কের খবরে বলা হয়েছে, মক্কায় মসজিদ আল-হারামে ঢুকতে না দেওয়ায় কয়েকজন কাতারি নাগরিক এনএইচআরসির কাছে অভিযোগ দায়ের করেছে।এনএইচআরসির প্রধান আলী বিন স্মাইখ আল-মারি বলেছেন, ধর্মীয় আচরণ পালনে বাধা দিয়ে মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। ধর্মীয় আচর-আচরণ পালনে বাধা দেওয়া মানবাধিকার সনদের পরিপন্থি।
আলজাজিরায় বলা হয়েছে, জাতিগত পরিচয় বা কোনো বিশেষ অংশের মানুষদের মসজিদ আল-হারামে প্রবেশের বিষয়ে প্রশ্ন তুলতে পারে না সৌদি আরব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের প্রতি সহানুভূতি দেখালে তা অপরাধ হিসেবে গণ্য হবে- সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এমন ঘোষণা দেওয়ার কয়েকদিন পরে কাতারিদের মসজিদে ঢুকতে বাধা দেওয়ার বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ এল।

সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দেয়, কাতারের প্রতি সহানুভূতি দেখালে ১৫ বছরের বেশি জেল ও ১ লাখ ৩৬ হাজার ডলার জরিমানা করা হবে। বাহরাইনের ঘোষণায় সাজা হিসেবে ৫ বছরের জেল দেওয়ার কথা বলা হয়েছে।

কূটনৈতিক সংকট সৃষ্টির পর থেকে কাতারের পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে টুইটারে আরবি ভাষায় অসংখ্য টুইট হচ্ছে। সৌদি আরবে টুইটার ব্যবহারকারীরা কাতারের বিরুদ্ধে চরম সমালোচনায় লিপ্ত হয়েছে।

সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সমর্থন করার অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তাদের কয়েকটি মিত্র দেশও তাদের সঙ্গে সুর মিলিয়েছে। এদিকে, কাতারের পাশে দাঁড়িয়েছে তুরস্ক ও ইরান।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?