,

গর্ভকালে অ্যালকোহল সেবন শিশুর মুখমণ্ডলে পরিবর্তন ঘটাতে পারে

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :গর্ভকালে সমান্য মাত্রায় অ্যালকোহল সেবনও অনাগত শিশুর অবয়ব বদলে পারে বলে সম্প্রতি এক গবেষণায় বেরিয়ে এসেছে। এক বছর বয়সী ৪১৫টি শিশুকে পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।

তারা জানান, শিশুদের মুখমণ্ডলের ছবি পরীক্ষা করে তাতে অ্যালকোহল সেবনকারী মায়েদের ক্ষেত্রে সামান্য পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে নাক, চোখ এবং ঠোঁটে এই পরিবর্তন দেখা যায়। সামান্য কিংবা বেশি- সব মাত্রার অ্যালকোহল সেবনেই এই পরিবর্তন দেখা যায়।

প্রথম তিন মাসে মাসে সেবন করা হোক, বা পুরো গর্ভকালজুড়ে সেবন করা হোক- শিশুর মুখমণ্ডলের আকৃতির ওপর এর একটি প্রভাব আছে। তবে শিশুর এই পরিবর্তন খুবই সূক্ষ্ম এবং তা খালি চোখে ধরা পড়ে না।

এই পরীক্ষার জন্য গবেষকরা থ্রিডি ইমেজিং সফটওয়ার ব্যবহার করেছেন। এই সফটওয়ারটি যেসব মা অ্যালকোহল সেবন করেন না, তাদের শিশুদের সঙ্গে অ্যালকোহল সেবনকৃত মায়েদের শিশুর মুখাবয়বের পার্থক্য নির্ণয়ে ৭০ হাজার পয়েন্ট নির্ধারণ করতে পারে।

গবেষকরা জানান, কোনও অনুষ্ঠানে দুইবার অ্যালকোহল গ্রহণ এবং তা সাত সপ্তাহে একবার করলেও তাতে শিশুর এই পরিবর্তন আসতে পারে। তবে মায়ের অ্যালকোহল সেবনে শিশুর ভ্রুণের কোনও ক্ষতি হয় কি না- তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার গবেষক জেইন হ্যালিডে বলেন, ‘আমরা এখনও জানি না, বিকাশের সময়ে অন্য কিছুও শিশুর মুখমণ্ডলের পরিবর্তনের জন্য দায়ী কি না। এ নিয়ে গবেষণার পরিকল্পনা করছি আমরা।’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ