,

ট্রাম্পের মত বদল : ন্যাটো থাকছে আগের মতোই

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্পর্কে তার মত বদলেছেন। ফলে ন্যাটো থাকছে আগের মতোই।ন্যাটো সনদ অনুযায়ী, সদস্য কোনো দেশ আক্রান্ত হলে তাকে সুরক্ষা দেবে অন্য সব সদস্য দেশ। এ বিষয়ে ট্রাম্প আপত্তি তুললেও শেষ পর্যন্ত তিনি তাতে সমর্থন দিয়েছেন।

রয়টার্স অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ন্যাটোর সব সদস্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল, তারা যেন চুক্তি থেকে সরে না দাঁড়ায়। অবশেষে ট্রাম্প যেন সেই আহ্বানে সাড়া দিলেন।

রোমানিয়ান প্রেসিডেন্ট আইহানিসের সঙ্গে এক যৌথ বিবৃতিতে শুক্রবার ট্রাম্প বলেন, ন্যাটো সনদের অনুচ্ছেদ-৫-কে সমর্থন করছেন তিনি। এ অনুচ্ছেদ মতে, সদস্য কোনো দেশ শত্রু পক্ষের আক্রমণের শিকার হলে অন্য সব সদস্য তাকে রক্ষা করবে।

গত মাসে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে সফরের সময় অনুচ্ছেদ-৫ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। কিন্তু ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় ভাগাভাগি করে নেওয়ার জন্য সব সদস্যের প্রতি জোর আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?