,

গরুকে ভগবান ও মা বললেন ভারতের বিচারপতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গরুকে ভগবান ও মায়ের সঙ্গে তুলনা করেছেন ভারতের হায়দারাবাদ হাইকোর্টের বিচারপতি বি শিবশঙ্কর রাও। গতকাল শুক্রবার গরু কেনাবেচা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই মন্তব্য করেন তিনি।

আদালতের এজলাসে বসে বিচারপতি বি শিবশঙ্কর রাও বলেন, গরু ভারতের সম্পদ। এমনকি কোরবানির ঈদেও গরু জবাইয়ের অধিকার নেই মুসলিমদের। ভারতের মানুষের গরুর গুরুত্ব বোঝা উচিত। মুঘল সম্রাট বাবর পর্যন্ত গরুর গুরুত্ব বুঝে জবাই বন্ধ করেছিলেন। এমনকি সম্রাট আকবর, জাহাঙ্গীর আহমেদ শাহ তাঁদের সময় গরুর জবাই নিষিদ্ধ করেছিলেন। এই ধরনের কাজ যারা করেন এবং প্রশ্রয় দেন তাঁদের ১১ বছর কারাদণ্ড হওয়া উচিত। এ সময় গরুকে ভগবান ও মায়ের সঙ্গেও তুলনা করেন তিনি।

ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের একদল পশু চিকিৎসককে ভর্ৎসনা করে বিচারপতি রাও বলেন, ‘দুধ দিতে না পারার জন্য যারা গরুকে জবাইয়ের জন্য বিক্রি করার সার্টিফিকেট দেয় তাদের বিরুদ্ধেও কড়া আইন তৈরি প্রয়োজন এবং এই ধরনের মামলা জামিন অযোগ্য ধারায় হওয়া উচিত।’

ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে গরু জবাই এখনো বৈধ। তবে সেখানে গরু জবাইয়ের ক্ষেত্রে গরুর ‘আনফিট এবং আনপ্রোডাক্টিভ’ সনদ থাকতে হয়।

গতকাল হায়দারাবাদ হাইকোর্টে বিচারপতি বি শিবশঙ্কর রাওয়ের এজলাসে রামভত হনুমান নামের এক গরু বিক্রেতার বিচার চলছিল। রামভত হনুমান নালগোন্ডার কাঞ্চনপল্লি থেকে অনৈতিকভাবে দখল করা ৬৫টি গরু জবাইয়ের জন্য সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ আনা হয়। এই বিচার চলাকালে এসব মন্তব্য করেন বি শিবশঙ্কর রাও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে