,

মেক্সিকোয় বাসায় ঢুকে হামলা, একই পরিবারের নিহত ৬

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মেক্সিকোর একটি বাসা-বাড়িতে হামলা চালিয়ে শিশু ও নারীসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দেশটির একাপুলকোতে একটি রির্সোটের কাছাকাছি এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, বন্দুকধারীরা দক্ষিণাঞ্চলীয় ছোট্ট শহর সান পেডরো কাকাহুয়াটেপেকের ওই বাড়ির ভেতর ঢুকে গুলি চালাতে শুরু করে। এতে একই পরিবারের ছয়জন নিহত হয়।

নিহতদের মধ্যে চার মাস বয়সী একটি শিশু, ১৭ বছর বয়সী এক কিশোর, তিন নারী ও এক পুরুষ রয়েছে। এছাড়া এ ঘটনায় আরো তিন শিশু আহত হয়েছে। তাদের বয়স যথাক্রমে এক, আট ও ১১ বছর।

এদিকে, হামলার কারণ জানা যায়নি। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী এ হামলার জন্য ইউনিয়ন অব টাউন এবং অরগানাইজেশনস অব গুয়েরেরো স্টেট বা ইউপিওইজি-কে দায়ী করছে। যদিও সংগঠনটি এ দাবি অস্বীকার করেছে। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?