,

সৌদিতে আল-জাজিরা দেখালে জরিমানা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর এবার সৌদি আরবের সব হোটেল ও পর্যটন স্পটগুলোতে কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ অমান্য করলে গুণতে হবে এক লাখ রিয়াল জরিমানা। সেই সাথে বাতিল করা হবে লাইসেন্স।

শুক্রবার সৌদি কমিশন ফর ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, সৌদির সব হোটেল, পর্যটন স্পট এবং সুসজ্জিত আবাসিক এলাকায় আল জাজিরা নেটওয়ার্কের সব চ্যানেল সরিয়ে ফেলতে হবে এবং সেখানে সৌদির কোনো চ্যানেল দেখাতে হবে। নির্দেশনা অমান্য করলে এক লাখ রিয়াল জরিমানা, লাইসেন্স বাতিল বা উভয় দণ্ড দণ্ডিত হবে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের প্রতি কোনো রকমের সহমর্মিতা দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব, বাহরাইন ও আরব আমিরাতে। দেশ তিনটি এক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জেল ও জরিমানার বিধান রেখেছে।

উল্লেখ্য, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া। পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা জানায়।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?