,

সৌদিতে হামলার হুমকি আইএসের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিগোষ্ঠীগুলোর পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইনটেলিজেন্স শুক্রবার এ খবর জানায়।

ইরানে হামলার দায় স্বীকারের পর সৌদি আরবে হামলার এ হুমকি দিল জঙ্গিগোষ্ঠীটি। বুধবার তেহরানে জাতীয় সংসদে মজলিসে শুরা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খোমেনির মাজারে চালারো ওই হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছিল।

সাইট ইনটেলিজেন্স জানায়, আইএসের সদ্য প্রকাশিত ভিডিওটিতে পাঁচজন কালো মুখোশ পড়া জঙ্গিকে দেখা যায়। ইরান ও সৌদি আরবে বসবাসকারী শিয়া নাগরিকদের উপরে হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷

এদিকে, শুক্রবার সকালে বাগদাদে ব্যস্ত মার্কেটে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। শিয়া শহর কারবালার ঠিক পূর্ব দিকে মুসায়াব বাজারে এই আত্মঘাতী হামলা হয়। এ হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

এর আগে, গত মাসেই বাগদাদের আইসক্রিম পার্লারে জঙ্গি হামলায় ২৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস। জঙ্গি সংগঠনটি আগেই হুমকি দিয়েছিল যে তারা রমজান মাসে হামলার সংখ্যা বাড়াবে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?