,

‘কাতার-সৌদি দ্বন্দ্বের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল’

news-image

বিনোদন ডেস্ক : কাতার এবং সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টির পর গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের জাতীয় সংসদ একটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবে সংশ্লিষ্ট সব দেশকে ধৈর্য ধরতে এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া এ প্রস্তাবে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য সুদৃঢ় করার জন্য শক্ত পদক্ষেপ নিতে নওয়াজ শরিফ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। এ তথ্য দিয়েছেন সংসদ সদস্য আফতাব শেরপাও।

এদিকে সংসদের নিম্নকক্ষের অধিবেশনে তেহরিকে ইনসাফ পার্টি(পিটিআই) নেত্রী শিরিন মাজারি বলেছেন, ‘সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত ইসলামি জোটের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা মুসলিম উম্মাহর ঐক্য চায় না।’

তিনি পরিষ্কার করে বলেন, ‘কাতার ও সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীল নকশা রয়েছে। এ অবস্থায় পাকিস্তান সরকারকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিতে হবে এবং দ্রুত সৌদি নেতৃত্বাধীন ৪১ দেশের ইসলামিক সামরিক জোট থেকে বেরিয়ে আসতে হবে।’

শিরিন মাজারি বলেন, ‘কাতারকে নিয়ে খেলা হচ্ছে। এখানে পাকিস্তানের উচিত নিরপেক্ষ অবস্থান নেয়া।’

সংসদ অধিবেশনের আলোচনায় যোগ দিয়ে আওয়ামী মুসলিম লীগের সদস্য শেখ রাশিদ বলেন, ‘সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ ও পাকিস্তানি সেনাদেরকে সৌদি আরবে পাঠানো উচিত হবে না।’

সংসদ অধিবেশনে স্পিকার আইয়াজ সাদিক জানান, আগামী ১৫ জুন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছে এবং সেখানে কাতার-সৌদি দ্বন্দ্বের বিষয়টি আলোচনা করা হবে। এছাড়া, রিয়াদ সম্মেলনের বিষয়টিও তোলা হবে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?