,

সোমালিয়া সেনা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত ৭০

news-image

অনলাইন ডেস্ক : ফের জঙ্গি হানায় রক্তাক্ত আফ্রিকার দেশ সোমালিয়া। দেশটির সেনা ছাউনিতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে আল শাহবাব জঙ্গি গোষ্ঠী। অন্তত ৭০ জন সেনাকর্মী নিহত হয়েছে এই ঘটনায়। সোমালিয়া সরকার এই খবর নিশ্চিত করেছে। খবর বিবিসির।

আল কায়দার শাখা সংগঠন হিসেব কুখ্যাত এই আল শাহবাব। সোমালিয়ার মাটিতে একাধিকবার জঙ্গি হানা ঘটিয়েছে এই সংগঠন। তাদের হামলায় বারে বারে রক্তাক্ত হয়েছে দেশটির রাজধানী মোগাদিশু। এবার তারা হামলা চালাল সেনা ছাউনিতে।

বিবিসি জানায়, এই হামলাটি হয়েছে সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আফ উরুর সেনা ক্যাম্পে। হামলা শুরুতেই বিস্ফোরণ ঘটানো হয়। তারপর সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নাশকতার জেরে সোমালিয়ায় জারি হয়েছে কড়া সতর্কতা। রাজধানী মোগাদিশুর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?