,

সৌদিতে ২০ রমজান থেকে দুপুরে কাজ বন্ধ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে প্রচণ্ড খরতাপের কারণে ২০ রমজান থেকে দুপুরে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। খবর সৌদি গেজেটের।

১৫ জুন থেকে পরবর্তী ৯৩ দিন এই নির্দেশনা জারি থাকবে। প্রতি বছরই এভাবে নিষেধাজ্ঞা জারি করে সৌদি প্রশসান। এই নিষেধাজ্ঞার ফলে দেশটির কোনো কর্মকর্তা-কর্মচারী ওই সময়ের মধ্যে কোনো রকম কাজ-কর্ম করতে পারবেন না।

শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবু আল খাইল বলছেন, সকল কর্মীদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ প্রদান করতে চাই মন্ত্রণালয়। সেকারণে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা সতর্কতা বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে উৎপাদনক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

তবে গত তিন বছরে এ ধরনের সিদ্ধান্ত মেনে চলা হলেও এর মধ্যে অনেক অনিয়মও হয়েছে। অনেক প্রতিষ্ঠানই এ আইন মানতে চায়নি। ২০১৪ সালে তিন মাস এ ধরনের আইন চালু রাখলে আইন অমান্য করেছে এমন তিন হাজার নয়শ চারটি অভিযোগ জমা পড়েছে।

জুন ১৫ থেকে সেপ্টেম্বর ১৫ পর্যন্ত সময়ে আইন অমান্যকারীদের গুনতে হয়েছে তিন হাজার থেকে ১০ হাজার সৌদি রিয়াল। সঙ্গে শাস্তি স্বরূপ ব্যবসাও এক মাস বন্ধ রাখা হবে।

এবারেও মন্ত্রণালয় আইনটির ব্যাপারে কর্মচারী, মালিক সবাইকে সতর্ক করে দিয়েছে। এ ব্যাপারে জনসচেতনতার জন্য বিলবোর্ডও লাগানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?