,

ভোট দিচ্ছে ব্রিটেন

news-image

ভোট দিচ্ছে ব্রিটেনবাসী। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ব্রিটেনের আগাম নির্বাচনের ভোট শুরু হয়েছে। দেশের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। খবর সিএনএন।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হয়েছে আর চলবে রাত ১০টা পর্যন্ত। দেশের ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে।

২০২০ সাল নাগাদ দেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ব্রেক্সিট ইস্যুতে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন থেরেসা মে।

britain

মে ঘোষণা দেয়ার পর ৫২ দিনের মাথায় দেশে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৪ কোটি ৭ লাখ নিবন্ধিত ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। এই ভোটে দেশের ৬৫০ জন এমপি নির্বাচিত হবেন।

বুধবার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ক্ষমতাসীন দল কনজারভেটিভ দল ও প্রধান বিরোধী দল লেবার পার্টি।

মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, ব্রেক্সিটের ঠিক পরেই লেবারদের থেকে যে ২০ পয়েন্টে এগিয়ে ছিল টেরেসা মে তা কমতে কমতে ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের সামান্য বেশি। দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

britain

এর আগে ২০১৫ সালের নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টি আসনে জয়লাভ করে কনজারভেটিভ দল।

এই ভোটের মাধ্যমেই জানা যাবে প্রধানমন্ত্রী থেরেসা মে আবারও ক্ষমতা ফিরে পাবেন নাকি তাকে লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে