,

মিয়ানমারের বিধ্বস্ত বিমানের ১৫ যাত্রী জীবিত উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্দামান সাগরে মিয়ানমার সেনাবাহিনীর বিধ্বস্ত বিমানের ১৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার ১১৬ আরোহীবাহী বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর ১৫ যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর।

বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের মিয়েক শহর থেকে রাজধানী ইয়াঙ্গুনের উদ্দেশে যাত্রা শুরুর পর পরই বিমানটি নিখোঁজ হয়। মিয়েক শহরের পর্যটন কর্মকর্তা নাইং লিন জ্য বলেন, দাওয়েই শহর থেকে ১৩০ মাইল (২১৮ কিলোমিটার) দূরে সাগরে তারা বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে দেশটির বিমানবাহিনীর একটি সূত্র নিশ্চিত করে বলছে, নৌ-বাহিনীর তল্লাশি ও উদ্ধারকারী জাহাজ বিমানের ধ্বংসাবশেষের টুকরা পেয়েছে। তবে প্রথমে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানানো হলেও পরে ১৫ যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য এসেছে স্থানীয় গণমাধ্যমে। তবে ওই যাত্রীদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয় এক বিবৃতিতে বলছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্নের সময় সেনাবাহিনীর ওই বিমান দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমের আকাশে ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আন্দামান সাগরের ওপর দিয়ে উড়তে থাকা বিমানটি নিখোঁজের পরপরই তল্লাশি অভিযান শুরু হয়েছে। সাগরে জাহাজ মোতায়েনের পাশাপাশি বিমান থেকেও বিমানের খোঁজে অনুসন্ধান চলছে।

ইয়াঙ্গুন বিমানবন্দরের একটি সূত্র বলছে, উড্ডয়নের সময় বিমানটিতে ১০৫ যাত্রী ও ১১ ক্রু ছিলেন। নিখোঁজ বিমানের খোঁজে নৌ-বাহিনীর চারটি জাহাজ ও বিমানবাহিনীর দুটি বিমানকে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে