,

নতুন এফবিআই প্রধান হচ্ছেন ক্রিস্টোফার রে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আইনজীবী ক্রিস্টোফার রে-কে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে মনোনীত করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় একথা জানান তিনি।

টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘এফবিআই’র নতুন প্রধান হিসেবে আমি অনবদ্য যোগ্যতার অধিকারী ক্রিস্টোফার এ. রে-কে মনোনীত করব।’ এ ব্যাপারে পরে আরো জানানো হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

বর্তমানে ব্যক্তিগতপর্যায়ে অনুশীলনরত ক্রিস্টোফার জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকাকালে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, নিউ জার্সির গভর্নর এবং ট্রাম্পের সহযোগী ক্রিস ক্রিস্টির ‘ব্রিজগেট’ কেলেঙ্কারি মামলায় ক্রিস্টির আইনজীবী ছিলেন। সূত্র : রয়টার্স ও বিবিসি

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?