,

গরু হত্যা নিয়ে নতুন বিতর্কে বিজেপি মুখপাত্র!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতজুড়ে গরু হত্যা বিতর্কের মধ্যে এবার নতুন করে মন্তব্য করলেন দেশটির কর্ণাটকের বিজেপি মুখপাত্র ভামন আচার্য। তিনি বলেছেন, প্রাচীনকালে ভারতীয় ব্রাহ্মণ সম্প্রদায় গরুর মাংস ভক্ষণ করতেন। এদিকে দলীয় অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তাঁর এই মন্তব্যের জন্য অস্বস্তি বাড়ছে বিজেপির। খবর কলকাতা টোয়েন্টিফোর সেভেনের।

খবরে বলা হয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যেই গরুর মাংস বিক্রি এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। যদিও এই নিয়ম থেকে কিছুটা ছাড় পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্যগুলি। বিভিন্ন সময়ে গরু রক্ষকদের হাতে আক্রান্ত হয়েছেন অনেকে। অথচ কর্ণাটকের বিজেপি মুখপাত্র যা দাবি করছেন তাতে তাঁর দলের অস্বস্তিসূচক চড়চড় করে বাড়বে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ ভারতের কর্ণাটক একটি অ-বিজেপি শাসিত রাজ্য। সেখানে ক্ষমতাসীন দল কংগ্রেস। এই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তেড়েফুঁড়ে নামছে। বর্ষীয়ান কংগ্রেস নেতাদের ভাঙিয়ে পদ্মশিবিরে টেনে আনা হয়েছে। তাতে খানিকটা ব্যাকফুটে কংগ্রেস। এমন অবস্থাতে দলকেই খানিকটা ব্যাকফুটে টেনে নিয়ে গেল বিজেপি নেতার গরুর মাংস সংক্রান্ত এমন মন্তব্য।

একটি স্থানীয় সংবাদমাধ্যমের আয়োজিত একটি বিতর্ক সভায় উপস্থিত হয়ে রাজ্য বিজেপির মুখপাত্র ভামনের গোমাংস সংক্রান্ত মন্তব্যে বিতর্ক ছড়াচ্ছে। ইতিমধ্যেই কর্ণাটকের বেশ কিছু শীর্ষ নেতৃত্ব এই মন্তব্যের বিরোধিতা করেছেন।

ভামন আচার্যের মন্তব্য একেবারেই দলীয় আদর্শ বিরোধী। ফেসবুকে এমনটাই লিখেছেন বিজেপি বিধায়ক সুরেশ কুমার। বিতর্ক বাড়ছে দেখে ড্যামেজ কন্ট্রোল করতে নেমে পড়েন ভামান আচার্য।

সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, আমি দলকে আঘাত করতে চাইনি। আমার গরুর মাংস সংক্রান্ত বক্তব্যটি ফিরিয়ে নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে