,

ঘরে বসে সহজেই তৈরি করুন পুষ্টিকর খাসির হালিম!

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে হালিম খেতে পছন্দ করেন কমবেশি সবাই। বাজার থেকে অস্বাস্থ্যকর হালিম না কিনে একটু সময় বের করে নিজেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু হালিম।
খাসির হালিম
জেনে নিন হালিমের রেসিপি-

উপকরণ
খাসির মাংস- ৫০০ গ্রাম (বোনলেস)
আধা ভাঙা গম- ১/২ কাপ
ছোলার ডাল- ১ টেবিল চামচ
মাষকলাই ডাল- ১ টেবিল চামচ
সবুজ মুগ ডাল- ১ টেবিল চামচ
দই- ১ কাপ
লবণ – স্বাদ অনুযায়ী
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচামরিচ বাটা- ১ চা চামচ
জিরা- ১ চা চামচ
আস্ত গোলমরিচ- ৮টি
ভাজা স্লাইস পেঁয়াজ বা বেরেস্তা- ১ কাপ
গরম মসলা গুঁড়া – ১ চা চামচ
খাসির মাংসের স্টক- ৬ কাপ
পুদিনা পাতা- ১ আঁটি
ধনেপাতা- ২ টেবিল চামচ (কুচি)
ঘি – ১/৪ কাপ
সাজানোর জন্য লেবু
প্রস্তুত প্রণালি
মাংসের টুকরা ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিন। আধ ভাঙা গম ও সবধরনের ডাল আলাদা আলাদা বাটিতে ৩-৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিন। পুরোপুরি ভিজে গেলে পানি ঝরিয়ে রাখুন।
একটি বড় পাত্র চুলায় দিয়ে গম ও ডাল দিয়ে নাড়ুন। ২-৩ মিনিট পর ১ কাপ পানি দিন। এবার ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। কাঁচামরিচ বাটা, জিরা, গোলমরিচ, আদা-রসুন বাটা, আধধা কাপ বেরেস্তা, গরম মসলা গুঁড়া এবং খাসির মাংসের স্টক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পুদিনা পাতা ও ধনেপাতা দিয়ে আরও কয়েক মিনিট নাড়ুন। লবণ দিয়ে পাত্র ঢেকে চুলায় রাখুন কয়েক ঘণ্টা। চাইলে মাংস বের করে সামান্য থেঁতো করে নিতে পারেন। ডাল ও মাংস সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে বেরেস্তা, ধনেপাতা কুচি ও লেবু দিয়ে গরম গরম পরিবেশন করুন খাসির হালিম।

তথ্য: বোল্ডস্কাই

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে