,

‘ডায়েটে রাখুন তেঁতুল’ ফ্যাটি লিভারকে বলুন গুড বাই

news-image

লাইফস্টাইল ডেস্ক :উচ্চ রক্তচাপ, অ্যাসিডিটি বা ক্লান্তি। এগুলো আসলে মাত্র দুটো বিষয়েরই ইঙ্গিত। আমাদের লিভার ভারী হয়ে গিয়েছে, এবং ফ্যাট পরিপাক বিঘ্নিত হচ্ছে। ফ্যাট পরিপাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় লিভার। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা ও সঠিক মাত্রায় উত্‌সেচক উত্পন্ন করে শরীরে ভিটামিন, মিনারেল, গ্লাইকোজেনের মাত্রা ঠিক রাখে। তাই শরীরের আর কোনও অঙ্গই লিভারের বিকল্প হতে পারে না। তাই লিভার সুস্থ রাখা সুস্বাস্থ্যের প্রথম ধাপ।

লিভারে সামান্য ফ্যাট জমলে তা বিশেষ চিন্তার কিছু নয়। কিন্তু যদি লিভারের ওজনের ৫-১০ শতাংশই ফ্যাট হয়ে যায় তা হলে স্টিটোসিস বা ফ্যাটি লিভার বলা হয় সেই অবস্থাকে। অতিরিক্ত মদ্যপানের ফলেও এই সমস্যা হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্যার প্রথম লক্ষণ দেখা দিতে অনেক বছর লেগে যায়। পেটের উপরের ও মাঝের দিকে যন্ত্রণা, বমি ভাব, ক্লান্তিু, খিদে কমে আসা, মনসংযোগের অভাব হয়।

তেঁতুল লিভার ও পুরো শরীর থেকে অতিরিক্ত ফ্যাট দূর করতে সাহায্য করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রান্নার অন্যতম উপাদান তেঁতুল। রসালো ও সুস্বাদু ফল তেঁতুল দক্ষিণ ও পশ্চিম ভারতের রান্নাতেও প্রচুর ব্যবহৃত হয়। টাটকা কাঁচা তেঁতুল এক বছর রেখে দিলেও নষ্ট হয় না, গন্ধও থাকে অক্ষত।

তেঁতুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন ও ডায়েটারি ফাইবার। তেঁতুলের ক্কাথ পলিস্যাকারাইড বা ডায়েটারি ফাইবার যেমন টায়ারস, হেমিসেলুলোজ, পেকটিন, মিউকাস ও ট্যানিনের উত্কৃষ্ট উত্স। ১০০ গ্রাম ক্কাথে ৫১ গ্রাম ডায়েটারি ফাইবার থাকে। এই ফাইবার খাবারের টক্সিন শরীরে পৌঁছতে দেয় না। কোলনকে টক্সিনের হাত থেকে রক্ষা করে। এ ছাড়াও তেঁতুলে থাকে ওয়াইন অ্যাসি়ড, টার্টারিক অ্যাসিড। যা খুবই শক্তিশালী অ্যান্টি অক্সিড্যান্ট। কপার পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি, নিয়াসিন, থিয়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিনে ভরপুর তেঁতুল। এই সব ভিটামিনের অধিকাংশই অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। যা উত্‌সেচকের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এক লিটার জলে দু’মুঠো তেঁতুল দিয়ে ব্লেন্ডারে ক্কাথ তৈরি করে নিন।

সারা দিন ধরে এই ক্কাথ অল্প অল্প করে খেতে থাকুন। যদি স্বাদ ভাল না লাগে তা হলে অল্প মধু মেশাতে পারেন। এ ছাড়াও খেতে পারেন ট্যামারিন্ড টি। ২০টা ট্যামারিন্ড চা পাতা ভাল করে ধুয়ে ১৫ মিনিট জলে ফুটিয়ে চা তৈরি করে নিন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ