,

ফিটনেস : ব্যায়াম করতে পারেন সন্ধ্যায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : যাঁরা ব্যায়াম শুরু করতে চান বা করছেন কিংবা যাঁরা দৈনন্দিন কাজ ঠিক রেখে নিয়মিত ব্যায়াম করতে চান, তাঁদের জন্য সন্ধ্যার ব্যায়ামটা দারুণ উপকারী। কেননা সারা দিনের ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় অনেকটা নিশ্চিন্তে শরীর ঠিক রাখার কাজটা করা যায়।

সুবিধা

ভালো ঘুমের নিশ্চয়তা : অনেকের নিয়মিত ঘুম হয় না। বিছানায় যাওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়, কিন্তু দুই চোখের পাতা এক হয় না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে কেটে যায় অনেকটা সময়। বাড়তে থাকে অস্বস্তি। অথচ সন্ধ্যায় ব্যায়াম করে তাঁরা দারুণ ফল পেতে পারেন। সারা দিনের পরিশ্রমের পর সন্ধ্যায় ব্যায়াম আপনার শরীরকে আরো পরিশ্রান্ত করে তুলবে। এতে রাতে আপনার স্বস্তির ঘুম আসবে। আর তাই সন্ধ্যার ব্যায়ামে একদিকে শরীর ঠিক রাখার কাজটা যেমন হচ্ছে, তেমনি স্বাভাবিক ঘুমের নিশ্চয়তাও থাকছে।

তাড়াহুড়া থেকে মুক্তি : সকালে ব্যায়ামের চেয়ে সন্ধ্যার ব্যায়ামে সবচেয়ে বড় সুবিধা এ সময় তাড়াহুড়া থাকে না। অনেকেরই সকালে অফিসের তাড়া থাকে। ফলে ঠিকমতো ব্যায়াম করাটা কঠিন হয়ে পড়ে। কিন্তু সন্ধ্যায় এমন তাড়াহুড়া না থাকায় অনেকটা স্বস্তিতে ব্যায়াম করা যায়। তাড়া থাকে না দ্রুত ঘরে ফেরায়। তাড়া থাকে না দ্রুত গোসল ও খাওয়া শেষে অফিসে যাওয়ার। যে কারণে অনেকটা নিশ্চিন্তে ব্যায়াম করা যায়।

ব্যায়ামে বিনোদন : সন্ধ্যার ব্যায়ামে পরিশ্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। কেননা এ সময় তাড়াহুড়া না থাকায় ব্যায়ামের সময়টা আনন্দদায়ক হয়। অনেকেটা বিনোদনের মতো। দলীয়ভাবে ব্যায়ামের ব্যবস্থা করতে পারলে সেটি আরো আনন্দদায়ক হয়ে ওঠে। এতে শরীর ঠিক রাখার কাজটা যেমন হয়, তেমনি সময়টাও কাটে আনন্দে।

অতিরিক্ত ক্যালরি ক্ষয় : সন্ধ্যায় ব্যায়ামের আরো একটি বড় সুবিধা ক্যালরি ক্ষয়। সারা দিনের খাবারের পর সন্ধ্যায় ব্যায়ামে সহজে ক্যালরি ক্ষয় হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ