সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের চুলকানি থেকে রক্ষা পাওয়ার উপায়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চোখে জ্বালা-পোড়া হওয়া বা চুলকানো খুব সাধারণ একটি সমস্যা। এই সমস্যাটি হয়ে থাকে পরিবেশ খুব দূষিত হওয়ার জন্য অথবা যে ঋতুতে এলার্জি খুব বেশি হয়ে থাকে। তবে চোখে যখন চুলকানি বা জ্বালা-পোড়া হয় তখন হাত দিয়ে চুলকানোর মাধ্যমে আরও বেশি খারাপ আঁকার ধারণ করে থাকে।
তাই এই সমস্যায় খুব দ্রুত ও সহজ উপায়ে বাসাতেই কিছু সাধারণ কাজের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায় এবং এই জিনিসগুলো আপনি হাতের কাছে রান্না ঘরেই পাবেন। চলুন তাহলে জেনে নেয়া যাক কীভাবে সারিয়ে তুলবেন চোখের এই সমস্যা। তবে যদি চোখের সমস্যা খুব খারাপ আঁকার ধারণ করে থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে ভুলবেন না।
গোলাপজ্বলখাঁটি গোলাপজ্বল চোখের চুলকানি সমস্যা রোধ করতে খুব সহায়ক। এটি চোখকে শীতলও ঠাণ্ডা করে এবং সমস্যা রোধ করে।১। প্রতিদিন ২ বার গোলাপজ্বল দিয়ে আপনার চোখ ধুয়ে নিন।২। আপনি চাইলে গোলাপজ্বল ড্রপ হিসেবেও ব্যবহার করতে পারেন। চোখের চুলকানি সমস্যায় দু’চোখে ৩ ফোঁটা করে গোলাপজ্বল দিন।
ঠাণ্ডা দুধচোখের চুলকানি সমস্যা রোধ করার জন্য দুধও খুব উপকারী।১। ঠাণ্ডা দুধে একটি কটন বল ভিজিয়ে চোখের চারপাশে ঘষুন। চাইলে কটন দুধে ভিজিয়ে চোখের ওপরে কিছুক্ষণ দিয়ে রাখতে পারেন।২। চোখের চুলকানি সমস্যায় প্রতিদিন ২ বার সকালে ও সন্ধ্যায় এই পদ্ধতিটি পালন করুন।
লবণপানিলবণপানিও খুব কার্যকরী চোখের চুলকানি সমস্যা রোধ করতে। লবণপানি চোখে দেয়ার ফলে চোখের সমস্যা রোধ এবং লবণের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করে।১। এক কাপ পরিষ্কার পানিতে ১ চামচ লবণ মিশিয়ে নিন এরপর বয়েল করে নিন।২। বয়েল করা হয়ে গেলে লবণপানি ঠাণ্ডা হতে দিন এবং এই পানি দিয়ে চোখ ধুয়ে নিন।৩। এই পদ্ধতি দিনে ২/৩ বার পালন করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা