,

যৌবন ধরে রাখতে চান? একদম হাসবেন না

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :কে না চায় ঝলমলে, তারুণ্যে ভরা চেহারা বরাবর ধরে রাখতে! আমরা সবাই ভাবি, যত বেশি হাসিখুশি থাকা যাবে, তত বেশি ফাঁকি দেওয়া যাবে বয়সের চোখরাঙানি।

কিন্তু আসল কথাটা কী জানেন? হাসলে ২ বছর বয়স বেড়ে যেতে পারে। উল্টোদিকে অবাক হওয়ার চেষ্টা করুন। এক মুহূর্তের বিস্মিতভাব ঝপ করে কমিয়ে দিতে পারে চেহারা থেকে বেশ কয়েকটা বছর।

কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ব্রেন অ্যান্ড মাইন্ড ইনস্টিটিউটের গবেষকরা জানাচ্ছেন, হাসিকে আমরা বরাবরাই সদর্থক চিন্তাভাবনা ও মূল্যবোধের সমার্থক বলে মনে করি। কিন্তু গবেষণা বলছে, এই ধারণা আসলে ঠিক নয়। হাসিমুখের বয়স মনে করা হয় সবথেকে বেশি, আবার বিস্মিত মুখের বয়স সব থেকে কম।

এই গবেষণায় যাঁরা অংশ নেন, তাঁদের দেখানো হয়, হাসিমুখ, স্বাভাবিক মুখ ও বিস্মিত মুখের নানা মানুষের ছবি। দেখা যাচ্ছে, হাসিমুখে চোখের চারপাশে ত্বকে যে ভাঁজ ফুটে উঠছে, তাতে বয়স বেড়ে যাচ্ছে এক লাফে। উল্টোদিকে বিস্ময়ভরা চাহনি ঢেকে ফেলছে ওই সব ভাঁজ।

অতএব? হাসিখুশি তো অনেক হল, এবার একটু অবাক হন। অবশ্য বয়স নিয়ে চিন্তা যদি না থাকে, হাসতে থাকুন প্রাণভরে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ