,

পরকীয়ার পর যে পরিণতি হলো গৃহবধূর

news-image

অনলাইন ডেস্ক : দুই বছর পরকীয়ার পর চার বছর আগে প্রেমিকের সঙ্গে ঘর ছেড়েছিলেন গৃহবধূ। কিন্তু যে প্রেমিকের ভরসায় নিজের স্বামী-সন্তানকে ছেড়েছিলেন, সেই যে তাঁকে এমন বিপদে ফেলবেন, তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওই নারী। আপাতত তাঁর ঠাঁই হয়েছে একটি হোমে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গালিয়রে।

একটি ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এবেলা জানিয়েছে, গত বৃহস্পতিবার গালিয়র শহরের একটি মহিলা থানায় আচমকাই গিয়ে হাজির হন ওই নারী। পুলিশকে তিনি জানান, প্রেমিক তাঁর সঙ্গে ছ’বছর সহবাস করেছে। সম্প্রতি সেই প্রেমিকই তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। অনেকের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি বলে দাবি করেন তার।

পুলিশ জানিয়েছে, ৯ বছর আগে ওই নারীর বিয়ে হয়েছিল। তিনি যথেষ্ট ভাল পরিবারের মেয়ে। বিয়ের পরেও সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎই এক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় ওই নারীর। ক্রমেই বাড়তে থাকে ঘনিষ্ঠতা। বন্ধুত্ব বদলে যায় প্রেমে। শেষ পর্যন্ত নিজের স্বামী, সন্তানকে ছেড়ে ওই প্রেমিকের সঙ্গেই লিভ-ইন করতে শুরু করেন তিনি। স্বামী, বাবা ও মা অনেক বোঝালেও তখন তাঁদের পরামর্শ কানে তোলেননি ওই নারী। শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়।

সম্প্রতি সেই প্রেমিকই বেঁকে বসেন। ওই নারীকে বাড়ি থেকে বের করে দেন তিনি। অনেক অনুরোধেও প্রেমিকের মন গলেনি। শেষ পর্যন্ত মহিলা থানা দ্বারস্থ হন ওই নারী। থানার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর অনিতা মিশ্র জানিয়েছেন, আপাতত ওই নারীর কাউন্সিলিং করছেন তাঁরা। তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে তাঁকে বাড়ি ফেরত পাঠানো হবে। না হলে কোনো আশ্রমে রাখা হবে ওই তাকে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ