,

সকালে উঠেই এই ৩টি কাজ করলে কিন্তু বিপদ!

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আছে? আজকাল এই ব্যস্ত জীবনে ঘুমনোর সময়ই বা কোথায়৷ কিন্তু এই ব্যস্ততার মধ্যেই যে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতেই হবে, সেগুলিই রইল নিচে…পারলে একবার চোখ বুলিয়ে নিন…

১) ঘুম থেকে উঠেই যা করবেন- অনেকেই রয়েছেন যাঁরা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে হুড়মুড় করে নেমে পড়েন বিছানা থেকে৷ সাবধান! কখনও ভুলেও এমনটা করবেন না৷ এই সময় আপনার শরীরের সমস্ত স্নায়ুতন্ত্র বিশ্রামে থাকে৷ দীর্ঘক্ষণ সক্রিয় থাকে না আপনার অঙ্গ-প্রত্যঙ্গও৷ তাই তাড়াহুড়ো করে এমন কাজ করলে কিন্তু ঘটে যেতে পারে মারাত্মক বিপদ৷ আবার ঘুম চোখে বিছানাতেও বসে থাকা সমস্যার সমাধান নয়৷ বরঞ্চ ঘুম থেকে ওঠার সময় বিছানাতে শুয়ে শুয়ে হাত-পা এর ফ্রি এক্সারসাইজ অথবা এমনই হালকা করে আড়মোড়া ভেঙে শরীরকেও সুপ্রভাত জানিয়ে ধীরে ধীরে উঠে বসেও একইরকমভাবে হাত-পা নাড়াতে থাকুন৷ তারপরে নামুন বিছানা থেকে৷

আরও পড়ুন: সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ ম্যাজিকের কাজ করে

২) বেড টি চাইই চাই?- বেড টি ছাড়া অনেকেই দিন শুরু করতে পারেন না৷ বিছানায় বসে বসেই এই বাবুয়ানি কায়দায় আরপনারও কি দিন শুরু হয়? তাহলে শুধরে নিন নিজেকে৷ খালি পেটে অ্যাসিডিক কিছু না পান করে, আপনি বরঞ্চ জলখাবার খাওয়ার পরেই চা বা কফি পান করুন৷ একতে আপনার হজম-শক্তিও ঠিক থাকবে, হবে না পেটের কোনো রকম সমস্যা৷

৩) চোখ খুলেই ফোন?- একেবারেই এটা করবেন না৷ আরে ফোন তো আপনার সঙ্গেই রয়েছে৷ সে তো পালিয়ে যাচ্ছে না৷ কিন্তু দীর্ঘদিন যদি এই অঙভ্যেস চালিয়ে যান তাহলে কিন্তু শরীর একসময় আপনাকে ঠিক জবাব দিয়ে দেবে৷ আগে অনেকেই, এমনকি এখনও অনেকে ঘুম থেকে উঠে ইষ্ট দেবতাকে স্মরণ করে দিন শুরু করেন৷ কিন্তু সে সংখ্যা হাতে গোনা৷ বেশিরভাগই চোখ খোলা মাত্র কাছে টেনে নেন তাঁদের সাধের মুঠোফোনটিকে৷ নেট অন করে ডিজিটালি এদিকে সেদিক ঘুরে তবেই শান্তি৷ এতে কিন্তু আপনার মনের ওপর চাপ পড়ে৷ চাপ পড়ে চোখের ওপরেও৷ তাই শরীর ও মনের ক্ষতি না চাইলে, সারাদিন তো পড়ে রয়েছে, সকালটুকু না হয় একটু দূরে থাকলেন এই ছোট্ট যন্ত্রটির থেকে…৷

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ