,

জানেন, গর্ভবতী মায়েরা কেন এই বিশেষ ধরনের চুড়ি পরছেন?

news-image

অনলাইন ডেস্ক : হাতে শাঁখা-পলা বা বিশেষ ধরনের চুড়ি পরে থাকেন বিবাহিত মহিলারা৷ দীর্ঘদিনের প্রথা মেনেই তা পরে থাকেন মহিলারা৷ তবে সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে গর্ভবতী মহিলাদের দেখা গেল এক বিশেষ ধরনের চুড়ি পরতে৷ কেন আচমকা এই চুড়ির উদয়? একি কোনও নয়া বিদান?

জানা যাচ্ছে, এর সঙ্গে ধর্মীয় কোনও যোগাযোগ নেই৷ নেই সংষ্কারও৷ বরং আছে বিজ্ঞানের সম্বন্ধ৷ এই চুড়ি আসলে ‘স্মার্ট ব্যাঙ্গেল’৷ যা বিশেষভাবে বানানো হয়েছে গর্ভবতীদের জন্য৷ গর্ভবতীদের স্বাস্থ্যরক্ষায় গোটা বিশ্বেই নানাধরনের সতর্কতা ও সচেতনার প্রচার হচ্ছে৷ ভারতের মতো দেশে প্রসূতিমৃত্যুর হারও বেশি৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় গর্ভবস্থায় স্বাস্থ্যের সঠিক যত্ন না নেওয়ার কারণেই এই বিপত্তি ঘটে৷ তা রুখতেই তৈরি হয়েছে এই ‘স্মার্ট ব্যাঙ্গেল’৷

প্লাস্টিকের তৈরি এই চুড়ি ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল৷ গর্ভাবস্থায় তা আর বারবার পাল্টানোর দরকার নেই৷ কী করবে এটি? বিভিন্ন সময় অডিও ক্লিপের মাধ্যমে প্রসূতিকে এটি নানা বিষয়ে সতর্ক করবে৷ যেমন ধোঁয়া বা বিপজ্জনক গ্যাসের সামনাসামনি এলে অ্যালার্ম বেজে উঠবে৷ এছাড়া চেক আপ ও অন্যান্য বিষয়ের কথাও মনে করিয়ে দেবে এই ব্যাঙ্গেল৷ এটির নাম দেওয়া হয়েছে COEl বা কার্বন মনোক্সাইড এক্সপোজার লিমিটেড৷ ইনটেল ও গ্রামীণ ট্রাস্টের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এটি৷

পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় প্রতিদিনই ৮৩০ জন মহিলা গর্ভাবস্থা বা প্রসবের সময় প্রাণ হারান৷ এর এক তৃতীয়াংশ মহিলাই দক্ষিণ এশিয়ার৷ উত্তরপ্রদেশে প্রসূতিমৃত্যুর হার বেশি হওয়ায়, সেখানেই পরীক্ষামূলকভাবে এই ব্যাঙ্গেল চালু করা হয়েছে৷ সাধারণ সচেতনতার অভাবে বা অবহেলার কারণেই প্রসূতিমৃত্যুর হার বাড়ছে৷ এই ব্যাঙ্গেল সেক্ষেত্রে অনেকটাই কার্যকরী হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের৷

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ