,

বয়স কমান ঘরোয়া উপায়ে

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :জাপানী নারীদের রূপের রহস্য তারা ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন। আজ আমরা এমন একটি ঘরোয়া উপাদানের কথা জানবো যা ত্বকের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বলে আপনার স্কিন ফর্সা ও ডার্ক স্পট দূর করে। চলুন তাহলে সেই যাদুকরী ঘরোয়া প্রতিকারটির বিষয়ে জেনে নিই।

এটি তৈরিতে আপনার যা যা লাগবে
· ভাতের মাড় – ৩ টেবিল চামচ
· দুধ – ১ টেবিল চামচ
· মধু – ১ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন এই ঘরোয়া ফেস প্যাকটি

· চালগুলো ভালো করে ধুয়ে নিন। এগুলো ষ্টোভে দেয়ার আগে লক্ষ্য করুন যেন চালের পানি পরিষ্কার দেখায়। ১০ মিনিট যাবৎ চালগুলো ফুটিয়ে নিন।

· চালগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে নিন।

· একটি পাত্রে ৩ টেবিল চামচ চালের পানি নিন।

· চালের পানির সাথে ১ টেবিল চামচ করে মধু ও দুধ যোগ করুন এবং উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিন।

· এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত।

· শুকিয়ে যাওয়ার পর বাকী পানিটুকু দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

· ভালো ফলাফল পেতে সপ্তাহের প্রতিদিনই ব্যবহার করুন এই মিশ্রণটি।

উপকারিতা

এই মাস্কটি আপনার ত্বককে হাইড্রেটেড হতে সাহায্য করবে, আপনার ত্বকের উন্নতি হবে এবং দাগ দূর হবে। যদিও এই মাস্কটি ব্যবহার করে ত্বককে তরুণ করে তুলতে সময় লাগে তবে এটি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং ভালো। এমনকি সংবেদনশীল ত্বকের মানুষেরাও ব্যবহার করতে পারেন এটি।-বোল্ড স্কাই

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে