,

ভাইয়ের মতো স্বামী চান নারীরা!

news-image

লাইফস্টাইল ডেস্ক : নারীরা জীবনসঙ্গী হিসেবে সেসব পুরুষকেই পছন্দ করেন, যাঁরা দেখতে তাঁর ভাইয়ের মতো। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকেরা।

ইভালুয়েশন অ্যান্ড হিউম্যান বিহেভিয়র সাময়িকীতে প্রকাশিত একটি নতুন গবেষণাবিষয়ক নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের অপরিচিত কিছু লোকের ছবি দেখানো হয়। সেখান থেকে তাঁদের জীবনসঙ্গী হিসেবে কাকে পছন্দ, তা জানতে চাওয়া হয়। তখন তাঁরা এমন পুরুষকে পছন্দ করেন, যাঁর সঙ্গে তাঁর ভাইয়ের চেহারার সাদৃশ্য রয়েছে।

এই জরিপে ব্যবহার করা ছবিগুলো স্বেচ্ছাসেবকেরা পাঠিয়েছিলেন। অন্য ছবিগুলো অংশগ্রহণকারীদের ভাই, জনসাধারণ এবং তারকাদের মধ্য থেকে নেওয়া হয়েছিল। জরিপে অংশগ্রহণকারীদের একটি কাগজ দেওয়া হয়। সেখানে এক পাশে ওই নারীর ভাই এবং অন্য পাশে চারজন পুরুষের ছবি ছিল। সেখান থেকে একজন পুরুষকে বেছে নিতে বলা হয়। এতে গবেষকেরা দেখেন, তাঁরা সেই পুরুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন, যাঁর সঙ্গে তাঁর ভাইয়ের সাদৃশ্য রয়েছে।

এ গবেষণার প্রধান গবেষক টামসিন স্যাক্সটন দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘সব নারীর ক্ষেত্রেই আমাদের ফলাফল একই রকম নয়। তবে আমরা দেখেছি, ওই নারীরা সেই পুরুষকেই বাছাই করেছেন, যাঁর সঙ্গে তাঁদের ভাইয়ের অন্তত সূক্ষ্মভাবে হলেও কিছুটা মিল রয়েছে।’

এর আগে এক গবেষণায় দেখা গেছে, মানুষ তাদের মা-বাবার অনুরূপ কাউকেই জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন। ওই সূত্র ধরে ডক্টর স্যাক্সটন এ গবেষণা শুরু করেন। তাঁর মতে, মানুষ তার পরিচিত গণ্ডিতেই থাকতে ভালোবাসে, পরিচিত কোনো কিছুর প্রতিই বেশি আকৃষ্ট হয়। এ কারণে এই গবেষণায় এমন ফল পাওয়া গেছে—এমন যুক্তি প্রয়োগ করা যেতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে