,

প্রতিদিন গোসল করার কোন প্রয়োজন নেই!

news-image

লাইফস্টাইল ডেস্ক : যখন কেউ আমাদের সামনে এসে বলে সে প্রতিদিন গোসল করে না, তখন তাকে আমরা একটু অদ্ভুদ নজরে দেখি। প্রতিদিন গোসল না করে মানুষ কীভাবে বাঁচে, এই চিন্তায় আমাদের চোখ কপালে উঠে যায়। কিন্তু বিজ্ঞানের নতুন গবেষণা মতে, মানুষের প্রতিদিন গোসল করার কোন প্রয়োজন নেই।

ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অফ ডার্মাটোলজি বিভাগে মেডিসিনের সহকারী অধ্যাপক ডাঃ ক্যাসি কার্লোস ব্যাখ্যা করেছেন যে, প্রতিদিন গোসল করা আপনার জন্য ভাল নয়। কারণ বেশীরভাগ মানুষ প্রতিদিন সাবান দিয়ে গোসল করে। কিন্তু প্রয়োজন ছাড়া সাবান দিয়ে গোসল করা ঠিক নয়।

চামড়ার উপর প্রাকৃতিক তেল থাকে, প্রতিদিন সাবান গোসল করার ফলে সেই তেল শরীর থেকে ঝরে যায়। এতে করে আপনার ত্বক শুষ্ক হয়ে যায় এবং রুক্ষ অঙ্গবিন্যাস পায়। কার্লোসের মতে, প্রতিদিন আমাদের শরীরের কিছু অংশে সাবান দিলেই যথেষ্ট। হাত-পা ও বগলের নিচে সাবান দিলেই হয়। সারা শরীরে সাবান দেয়ার কোন প্রয়োজন নেই।

বৈজ্ঞানিক ব্যাখ্যা-
* আমাদের ত্বকের সবচেয়ে উপরের স্তর ভেতরের স্তরগুলোকে সবসময় সুরক্ষা প্রদান করে। ত্বকের উপরের স্তরেই ফ্যাট ও লিপিড নামক প্রোটিন থাকে, যা আমাদের ত্বকের ময়েশ্চারের জন্য প্রয়োজন।

* আপনি যখনি গোসল করেন তখনি আপনার শরীরের উপরের এই স্তরে ঘর্ষণের সৃষ্টি হয়, যার ফলে এটি ক্ষতির শিকার হয়।

* মানুষের ত্বকের রিকভার করার ক্ষমতা অনেক কম থাকে। এতে করে আপনার ত্বকে যে ভাল ব্যাকটেরিয়া থাকে তা কমে যায়। এই ব্যাকটেরিয়া আপনার ত্বক ও শরীরে ইনফেকশন দূর করতে সহায়তা করে।

* এটি আপনার চুলের জন্যও ক্ষতিকর। ত্বকের তৈলাক্ততা কমার পাশাপাশি আপনার স্ক্যাল্পের তেলও কমে যায়। আর রুক্ষ স্ক্যাল্পে খুশকি হয় বেশি। তাই কম গোসল করা চুলের জন্যও ভাল।

এ জাতীয় আরও খবর

নেতারা আটক, তবুও আন্দোলন চালানোর ঘোষণা সিজেপির

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী