,

দাঁত ব্রাশের ত্রুটি এবং সঠিক নিয়ম

news-image

সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ না করলে মাড়ি ও দাঁতের ক্ষতি হতে পারে। অধিকাংশ সময় মাড়ি ও জিহ্বা পরিষ্কার না করার কারণে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে মুখের অভ্যন্তরে নানাবিধ রোগের সৃষ্টি হয়ে থাকে। তাই দাঁত ব্রাশ করার সময় মাড়ি ও জিহ্বা পরিষ্কার করা প্রয়োজন। দাঁত ব্রাশ করার সময় অনেকেই এলোপাথাড়ি এবং জোরে জোরে দাঁত ব্রাশ করে থাকেন যা মোটেই কাম্য নয়। দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশের ব্রিসলকে ৪৫ (ডিগ্রি করে ঘুরিয়ে ব্রাশ করা প্রয়োজন। উপরের দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশকে ওপর থেকে নিচের দিকে টানতে হবে আর নিচের দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশকে নিচ থেকে উপরের দিকে টানতে হবে। এ ছাড়া দাঁতের পিছনের উপরে এবং ভেতরের দিকেও নিয়ম অনুযায়ী ব্রাশ করতে হবে। জোরে জোরে ব্রাশ করার কারণে ডেন্টিন বের হয়ে আসে এবং মাড়ির অবস্থা নাজুক করে ফেলে। অনেকেই দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করে থাকেন যা মোটেই উচিত নয়। টুথব্রাশের ব্রিসলের মধ্যে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে থাকে।

দাঁত ব্রাশ করার পর টুথব্রাশ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে রাখা খুবই ভালো। প্রতি দুই মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। তবে যাদের মুখে মারাত্মক ধরনের আলসার বা সংক্রামক ব্যাধি রয়েছে, তাদের ক্ষেত্রে এক মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা প্রয়োজন। বেকিং সোডাযুক্ত টুথপেস্ট ব্যবহারে দাঁতের দাগ দূর হয়। তবে বেকিং সোডা মাড়ি ও মিউকাস মেমব্রেনের ক্ষতি করে থাকে। তাই এ জাতীয় টুথপেস্ট ব্যবহার না করাই ভালো। টুথব্রাশ করার পরে অনেকেই ভালোভাবে কুলি করেন না।

ফলে দাঁত ব্রাশ করার পর মুখের ব্যাকটেরিয়া মুখেই থেকে যায়। তাই দাঁত ব্রাশ করার পর তাড়াহুড়া না করে ভালোভাবে কুলি করতে হবে। আনমনাভাবে দাঁত ব্রাশ করার সময় টুথব্রাশের খোঁচায় মুখের অভ্যন্তরে মাড়িতে অথবা অন্য কোনো নরম স্থানে আলসার বা ঘাঁ দেখা যেতে পারে। তাই টুথব্রাশ করার সময় মনোযোগী হতে হবে। এসএলএস যুক্ত টুথপেস্ট ব্যবহার করলে এসএলএসের পরিমাণ বেশি থাকলে মুখে বার বার আলসার হতে থাকবে। তাই এসএলএস মুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। দাঁত শির শির করার ক্ষেত্রে সব ধরনের বিজ্ঞাপনসমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার না করাই ভালো। এতে সাময়িক আরাম পেলেও ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে