,

‘বাহুবলি-টু’র আরেকটি রেকর্ড

news-image

 

বিনোদন ডেস্ক : এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং-এর সিক্যুয়েল এ সিনেমাটি মুক্তির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

এদিকে মুক্তির অগেই বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাহুবলি-দ্য কনক্লুশন। এবার আরেকটি রেকর্ড গড়ল সিনেমাটি। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার মতে, ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাহুবলি-দ্য কনক্লুশন। যা ভারতীয় কোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ তথ্য জানান রমেশ বালা।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশিবার দেখা ও সবচেয়ে পছন্দের ট্রেইলার এটি।

এদিকে মুক্তির পর প্রায় ৬০০ কোটির উপরে ব্যবসা করেছিল বাহুবলি-দ্য বিগিনিং। সিক্যুয়েল সিনেমাটি যেন বুঝতে সুবিধা হয় এ জন্য আবারো এ সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ