,

কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

news-image

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও শুক্রবার টুঙ্গিপাড়ায় আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ তথ্য জানিয়েছেন।
১৭ মার্চ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে তার স্মৃতির গভীর শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে।
বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ বঙ্গবন্ধু কন্যা প্রধান অতিথির বক্তৃতা করবেন।

আলোচনাসভা শেষে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী সেলাই মেশিন বিতরণ ও ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র পরিদর্শন করবেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স এলাকাসহ পুরো গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে